Tuesday, November 27, 2012

ছেলে থেকে মেয়েতে পরিবর্তন চান মিয়া

নেত্রকোণার আলো,(বিচিত্র কথা): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া মন্ডলপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে ১৮ বছরের যুবক লালচান মিয়া শারীরিক সব অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন হয়ে সম্পূর্ণ একজন নারীর অঙ্গপ্রত্যঙ্গে পরিণত হয়।
এলাকাবাসী সূত্রে জানায়, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া- দাওয়া করে ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১০টা হাঠাৎ এক ধরনের ব্যাথা ও তার শরীরে শিহরণ শুরু হয়। আড়াই ঘণ্টা পরে তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের এক বিশাল পরিবর্তন ঘটে এবং রূপ নেয় একজন
নারীর সকল অঙ্গপ্রত্যঙ্গে। পরে সকাল বেলা সে তার ভাবিকে ঘরে ডাকে সব কিছু খুলে বললে, ভাবি বিষয়টি ভাল ভাবে যাচাই করে নিশ্চিত হয় যে ঘটনাটি সত্য। এবং পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনা প্রথমে পরিবার, পরে গ্রামবাসী এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ধরনের আশ্চর্য ঘটনা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় লালচানের বাড়িতে। তার পিতা মো. আক্কাস আলী মন্ডল ও মা জাহানারা বেগম জানান, পুত্র লালচান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ তার দাড়ি মোচ ওঠা বন্ধ হয়ে যায় এবং চেহারার মধ্যে একটি মেয়েলি স্বভাব লক্ষ্য করা যায়।
গত বৃহস্পতিবার সারাদিন সে নিয়মিত কাজকর্ম করেছে। কিন্তু রাতে এ ধরনের আকস্মিক ঘটনা ঘটায় তারা বিস্মিত হয়ে পড়েন। আক্কাস আলীর ৩ ছেলে ও ২ মেয়ে আছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডাক্তার ইলিয়াছ আলী, ডা. নির্মলেন্দু চৌধুরী ও ডা. মিন্টু জানান, বিষয়টি হরমনজনিত। হরমনের কারণে অনেক সময় এই রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

পোষ্ট : বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪ : ০০ মিনিট, ২৭  নভেম্বর, ২০১২।